বড়লেখা প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, বিভিন্ন দেশের এম্বাসেটাররা জামায়াতে ইসলামীর আমীরের সাথে দেখা করছেন তার কাছে জানতে চাচ্ছেন জামায়াত ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে, নাকি তালেবানি স্টাইলে পরিচালনা হবে। আমীর বলেন, আমরা মানুষের চিন্তা চেতনা জানি গত ৫৪ বছর আমরা দেখেছি এদেশের মানুষ কি চায়। সুতরাং আমরা কোন তালেবান স্টাইল নয়, আমরা বাংলাদেশী স্টাইলে, ইসলামকে প্রধান্য দিয়ে দেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ। তিনি মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি নিজ জন্মস্থানে নির্বাচনী জনসভায় আরোও বলেন, আপনারা আমার আব্বাকে চিনেন, আমি সেই পিতার সন্তান হিসেবে আপনারা আস্তা রাখবেন, আপনারা যদি আপনাদের জিম্মাদারীর দায়িত্ব আমাকে দেন, আমি আমার পিতার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, আমার পরিবারের মর্যাদা রক্ষা করার জন্য, আমি কখনো কোন অসৎ চাপকে সজ্জ করবো না। যততা হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। দুর্নীতির কারণে এ দেশ ক্ষতি গ্রস্থ হয়েছে। দুর্নীতির গ্রস্থ নেতৃত্বের কারনে ৫৪ বছর দেশ এগিয়ে যেতে পারে নাই। আপনারা দোয়া করবেন আমি যেই সংগঠন থেকে গড়ে উঠেছি। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে সবসময় সৎ থাকার চেষ্টা করবো। আমার হাত দিয়ে কোন খেয়ানত করতে দেব না, ইনশাআল্লাহ। এই ৫৪ বছর বাংলাদেশ দুর্নীতির যে মহাৎব হয়েছে, এই দুর্নীতির সমস্ত শিকড় আমরা তুলে ফেলবো ইনশাআল্লাহ। আমার যতটুকু ঈমানী জ্ঞান আছে, আমি কখনো কোন অন্যায় অসত্য পশ্রয় দেব না, কোন সন্ত্রাস, চাদাবাজিকে অন্যায়কে পশ্রয় দেব না।
তিনি দুঃখের সাথে বলেন, আমাদের পুলিশ প্রমাসনকে আজকে অনেকে মিসগাইড করছেন। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেন, এরকম দু’একটি বিষয় আমার কাছে এসেছে আমি যখন থানার ওসির কাছে জানতে চাই তিনি বলেন অন্য একটি রাজনৈতিক দল মামলা দেখার জন্য চাপ দিচ্ছে। আমি আপনাদেরকে ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই যারা নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ক্ষতি গ্রন্থ করে জর্জড়িত করেন, আপনাদের জন্য রাজনৈতিক ময়দানে আসার জন্য কোন শক্তি যুক্তি থাকতে পারে না। এই রাজনীতির নামে অপরাজনীতি বাংলাদেশে চলবে না।
প্রবাসীদের উদ্দেশ্যে আমিনুল ইসলাম বলেন, প্রবাসী ভাইয়েরা জামায়াতে ইসলামীর দাবির প্রেক্ষিতে আজকে ভোটার হয়েছেন, প্রবাসী ভাইদের প্রতি আমাদের অনুরোধ আপনারা দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জামায়াতে ইসলামি যদি আগামীতে ক্ষমতায় যায়, আপনারা দেশে আসলে বীরের বেশে যেন সম্মান পান, এয়ারপোর্টে যেন আপনার বেগ কাটতে না পারে, বেগ ডাকাতি করতে না পারে, সেই নিরাপত্তা দেবে জামায়াতে ইসলামী।
তিনি সুজানগর বাসীর উদ্দ্যেশে বলেন, এই সুজানগরের সুগন্ধি সারা বাংলাদেশে চড়িয়ে আছে। সুজানগরের আগর আতরের ফেক্টরির করে বিশ্বের সাথে প্রতিযোগিতায় নেমে যাব ইনশাআল্লাহ। এই সুজানগরের আগর আতর প্রদর্শনীর জন্য প্রতি বছরের নভেম্বর ডিসেম্বর মাসে একবার মেলা করা হবে ইনশাআল্লাহ। যাতে প্রবাসীরা এই মেলায় এসে আগর আতর কিনতে পারের। জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে প্রথমেই ভুলারকান্দি গ্রামের রাস্তা সংস্কারের কাজ হবে। তারপর ধারাবাহিক ভাবে অন্যান্য রাস্তা মেরামতের কাজ হবে।
সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাষ্টার সরফ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কুদ্দুস মারজান ও সহ অর্থ সম্পাদক মতিবুল ইসলাম মুবেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়ছল আহমদ, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মোহাইমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ।
এছাড়া আরোও বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্র নেতা সোহাইল আহমদ সোহেল, ইসলামি সমাজকল্যাণ পরিষদ সুজানগরের সাবেক সভাপতি লিয়াকত হাসান, হাফিজ সাজ্জাদ হোসাইন, হাফিজ রেজাউল করিম মোস্তাফাসহ প্রতিটি ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ান।