Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি অনলাইন ডেস্ক রিপোর্ট WP Import

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে: তাহসিনা রুশদীর লুনা

০৭ জানুয়ারি ২০২৬ • ১২:৩৫ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে: তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নারী জাগরণ মানে কেবল নারীর কথা বলা নয়; বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করা। একজন শিক্ষিত, সচেতন ও ক্ষমতায়িত নারীই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে।

 

তিনি বলেন, আজও নারীরা নানা বৈষম্য, অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে।

 

শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা এলাকায় অবস্থিত আল মুছিম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩নং অলংকারী ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত নারী জাগরণে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। এই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং নারীর অধিকার সংরক্ষণের একটি বাস্তব রূপরেখা।

 

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারী ভোটারদের ভূমিকা অপরিসীম। আগামী জাতীয় নির্বাচনে সবাই যেন দায়িত্বশীলভাবে ভোট প্রদান করে এলাকার উন্নয়ন ও দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সহায়তা করেন।

 

প্রবীণ বিএনপি নেতা হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্না, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিএনপি নেত্রী মুসলিমা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা আলতাব আলী মেম্বার, লিয়াকত আলী, চেরাগ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন।

 

সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com