Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

লামুয়া স্পোর্টিং ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল সানি এফ,সি

WP Import
🕒 বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার সদর উপজেলা ১ নং খলিলপুর ইউ,পি লামুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে ২০২৫ উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এর গৌরব আবারো অর্জন করেছে সানি এফ সি নাজিমপুর।

প্রথম পুরুষ্কার ১টি বড় ফ্রিজ চ্যাম্পিয়ন দল – সানি এফ,সি নাজিমপুর রানার্সআপ দল – রোহান এফসি নবীগঞ্জ উপজেলার মিনি ফুটবল এর সব চেয়ে সফল দল সানি এফ সি নাজিমপুর,সানি এফ সি দল টি নবীগঞ্জ উপজেলায় মিনি ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হয়েছে। ১নং খলিলপুর ইউ,পি লামুয়া এলাকার এই টুর্নামেন্ট টি ছিলো সব চেয়ে বড় আকর্ষণীয় টুর্নামেন্ট। লোকাল থেকে শুরু করে বৃহত্তর সিলেটের একাধিক তারকা ফুটবলার অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে।

শেষ পর্যন্ত লোকাল এর দের চমকে শিরোপা জেতার স্বাদ পেয়েছে সানি এফ সি নাজিমপুর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে দলীয় টিমম্যানাজমেন্ট দের ভূমিকা বরাবরের মতই অন্য রকম। ফকরু মিয়া, নেচার মিয়া, সুয়েব মিয়া। সহ যারা এই দায়িত্বে রয়েছেন তারা আসলেই প্রশংশনিয় কাজ করে থাকেন।

সর্বপরি দর্শক দের, যারা প্রত্যেক টি মুহুর্ত সাপোর্ট দিয়েছেন, পাশাপাশি যারা টিম এর সাথে সংযুক্ত ছিলেন সকল খেলোয়াড় বৃন্দ দের আন্তরিক ভাবে ধন্যবাদ।

পরিশেষে চ্যাম্পিয়ান দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটি যারা এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন।

লামুয়া স্পোর্টিং ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল সানি এফ,সি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.১২.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com