Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

✍ WP Import
🕒 শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ন

ঢাকা: পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ এই তথ্য নিশ্চিত করেছে।

 

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

 

ইনকিলাব মঞ্জ আরও জানায়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

 

সংগঠনটি জানায়, এ জন্য আজকের পরিবর্তে আগামীকাল শনিবার মিছিলসহ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে আনা হবে।

 

ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়।

 

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।

কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.১২.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com