Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

প্রবাসে ব্যবসা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় মো. শাহেদ আহমদ রাসেলকে সম্মাননা প্রদান

WP Import
🕒 সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৬ অপরাহ্ন

 

দেশের অর্থনীতিতে প্রবাসী ব্যবসায়ীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা প্রশাসন কর্তৃক সফল ব্যবসায়ী ক্যাটাগরিতে ইউনাইটেড আরব আমিরাতে অবস্থানরত সিলেটের জকিগঞ্জের কৃতি সন্তান মো. শাহেদ আহমদ রাসেলকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে সিলেটের জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. আব্দুন নাসের খান এর হাত থেকে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মো. শাহেদ আহমদ রাসেলের ছোট ভাই জাবেদ আহমদ।

এক বিজ্ঞপ্তিতে মো. শাহেদ আহমদ রাসেল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের আন্তরিকতা এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত। দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার জন্য আমদেরকে বেশ কিছু কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে- রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, করহার ও সুদহার যৌক্তিক মাত্রায় আনা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করে শিল্পোৎপাদন সক্ষমতা বাড়ানো এবং অবকাঠামোও নীতি সহায়ক ব্যবস্থার সংস্কার করা।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনীতি যখন বৈশ্বিক মন্দা কিংবা মুদ্রাস্ফীতির মতো সংকটে পড়ে তখন বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স যোদ্ধাদের ডলার দেশের অর্থনীতির মেরুদন্ড সোজা রাখে। বাংলাদেশের অগ্রযাত্রায় সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। বিজ্ঞপ্তি

প্রবাসে ব্যবসা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় মো. শাহেদ আহমদ রাসেলকে সম্মাননা প্রদান
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.১২.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com