Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৮ নভেম্বর ২০২৬ · ০৫:১৪ অপরাহ্ন

জামালগঞ্জে বেকারি ও ফার্মেসিতে অভিযান, দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ মেয়াদোত্তীর্ণ তেল ও ওষুধ ব্যবহার-বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ব্যবস্থা
ছবি

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের শারমিন বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার এবং পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বেকারির মালিক গোলাপ মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে ইকবাল ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক ফরহাদ সোহেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, সরকারি নমুনা সংগ্রহকারী কর্মকর্তা বিধান চন্দ্র দাস, নিরাপদ খাদ্য পরিদর্শক তাপস চক্রবর্তী, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মুজিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা।

অভিযানের সার্বিক সমন্বয় করেন সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন। তিনি বলেন, বেকারি পণ্য শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়। এসব পণ্য উৎপাদনের ক্ষেত্রে পরিচ্ছন্ন পরিবেশ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও নিরাপদ উৎপাদন পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com