Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ০৩:৪০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ২৪ ঘণ্টায় ২৬ জন গ্রেফতার, ট্রাফিক অভিযানে ১৫৩ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ০৩:৪০ অপরাহ্ন

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এসএমপির দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।


অভিযান চলাকালে ৪৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।


অন্যদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১৫৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯৯টি যানবাহন আটক করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com