Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৭ নভেম্বর ২০২৬ · ০২:৩২ অপরাহ্ন

ঢাকা থেকে একাই সিলেটে মাজারে শিশু, কোতোয়ালি পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল সিয়াম

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট :

ঢাকার যাত্রাবাড়ী থেকে কাউকে কিছু না জানিয়ে বাসযোগে সিলেটে চলে আসা ৯ বছর বয়সী শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির অভিভাবকের পরিচয় শনাক্তের পর শুক্রবার (২৭ নভেম্বর) তাকে নিরাপদে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সকালে শিশু রাফাতুল ইসলাম সিয়াম নিজ বাসা ঢাকার যাত্রাবাড়ী থেকে কাউকে কিছু না জানিয়ে বাসযোগে সিলেটে চলে আসে। পরে ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় একজন অপরিচিত নারীর সঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় তার পরিবারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে তার অভিভাবকের জিম্মায় নিরাপদে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের এ তৎপরতায় পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায় শিশু সিয়াম।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com