সিলেট :
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এক দিনের সরকারি সফরে শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট আসছেন। সফরকালে তিনি তিনটি পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২৬ নভেম্বর জারি করা সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। সকাল ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৫৩৩ ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
সিলেটে পৌঁছে দুপুর ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এ কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা।
এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে কেএএফসিওর (KAFCO) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় সিলেট জেলার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। এ কর্মসূচির ব্যবস্থাপনায় থাকবেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মেজরটিলা এলাকায় মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের উভয় পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ, বাউন্ডারি ওয়াল এবং সড়ক আরসিসি দ্বারা উন্নয়নকাজের শুভ উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে সিলেট সিটি করপোরেশন।
সফর শেষে রাত ৯টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৫৪২ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মন্ত্রীর। রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সরকারি সফরসূচিতে আরও জানানো হয়, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তোফায়েল আহমেদ ও রনি পাল।
মন্ত্রীর এ সফরে ক্রীড়া, মানবিক সহায়তা এবং নগর অবকাঠামো উন্নয়ন—তিনটি গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রমের উদ্বোধন ও অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।