Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৮ উদ্যোক্তাকে সাড়ে ১৫ লাখ টাকা ঋণ বিতরণ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬-এর আওতায় আটজন উদ্যোক্তার মধ্যে ১৫ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারসংলগ্ন কর্মসংস্থান ব্যাংকের কার্যালয়ে ব্যাংকটির শান্তিগঞ্জ শাখার উদ্যোগে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।


কর্মসংস্থান ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক রৌশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখিলেশ তালুকদার রাজু, কৃষি ব্যাংক ডুংরিয়া শাখার ব্যবস্থাপক রবীন্দ্র কুমার দাশ এবং শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন। এ সময় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের উদ্বোধনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আটজন উদ্যোক্তার হাতে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক তুলে দেন অতিথিরা।


সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক রৌশন আরা বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঋণ বিতরণের এ নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তারা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের সুযোগ পাবেন। এর ফলে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় পর্যায়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।


উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে দেশব্যাপী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬ সালের এ ঋণ কর্মসূচি চালু করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com