Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১:১২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সাংবাদিক শাকিন শাহের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১:১২ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহসভাপতি সাংবাদিক শাকিন শাহের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সংশ্লিষ্ট মহলের মতে, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসনের জন্য উদ্বেগজনক। সাংবাদিকতার পাশাপাশি শাকিন শাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।


মামলার বিষয়ে সাংবাদিক শাকিন শাহ অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এতে এলাকায় তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছে। তাঁর এই জনপ্রিয়তা ক্ষুণ্ন করতেই একটি বিশেষ মহল ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় জড়িয়েছে বলে দাবি করেন তিনি।


এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তদন্তে মামলাটি হয়রানিমূলক প্রমাণিত হলে তা দ্রুত প্রত্যাহার, সাংবাদিক শাকিন শাহের ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


সংশ্লিষ্টদের ভাষ্য, সাংবাদিকদের কণ্ঠরোধ বা পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি নয়, বরং তাঁদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত।


সাংবাদিক শাকিন শাহের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ এবং তাঁর ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন প্রতিবাদকারীরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com