কুলাউড়াঃ
বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্কুলজীবনের একদল সহপাঠী। জীবিকার একমাত্র অবলম্বন ঝালমুড়ি বিক্রির গাড়িটি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছিলেন মো. সেলিম মিয়া। তাঁর দুর্দিনের খবর পেয়ে এগিয়ে আসেন এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুরা। সম্মিলিত উদ্যোগে তাঁরা সেলিমকে তৈরি করে দিয়েছেন নতুন একটি ঝালমুড়ি বিক্রির গাড়ি।
ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়ার। স্থানীয় একটি প্লাজার সামনে ঝালমুড়ি বিক্রি করছিলেন সেলিম। তাঁর পুরোনো গাড়িটি ভেঙে যাওয়ায় এক জায়গায় দাঁড় করিয়ে কোনোরকমে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেখানে ঝালমুড়ি খেতে গিয়ে সেলিমের সঙ্গে দেখা হয় তাঁর স্কুলজীবনের সহপাঠী নুরুল ইসলাম খান বাবলার। কথোপকথনের একপর্যায়ে বাবলা জানতে পারেন, সেলিম তাঁরই দীর্ঘদিনের পুরোনো বন্ধু।
কুলাউড়া ভূমি অফিসের কাছে বসবাসকারী সেলিমের সংসারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও ছোট ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। ঝালমুড়ি বিক্রিই তাঁর পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। ব্যবসা শুরুর এক বছরের মধ্যেই গাড়িটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন তিনি।
বন্ধুর এমন অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে তাঁকে সহযোগিতার উদ্যোগ নেন নুরুল ইসলাম খান বাবলা। পরে দেশে ও প্রবাসে থাকা এসএসসি ১৯৯৪ ব্যাচের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে সবার সহযোগিতায় তৈরি করা হয় নতুন একটি ঝালমুড়ির গাড়ি।
গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় সহপাঠীদের উপস্থিতিতে নবনির্মিত গাড়িটি সেলিম মিয়ার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, সঞ্জয় দেবনাথসহ অন্য বন্ধুরা।
নতুন গাড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেলিম মিয়া। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার ব্যবসার বয়স এক বছরও হয়নি। এর মধ্যেই গাড়িটি ভেঙে যায়। নতুন এই গাড়ি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। বন্ধুদের এই আন্তরিকতা ও ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। কী বলব, ভাষা হারিয়ে ফেলেছি।’
উদ্যোক্তা নুরুল ইসলাম খান বাবলা দেশে ও প্রবাসে অবস্থানরত যেসব বন্ধু সেলিমের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বন্ধুর বিপদের সময়ে সবাই মিলে তাঁর পাশে দাঁড়াতে পেরে তাঁরা আনন্দিত।
জানা গেছে, নতুন ঝালমুড়ির গাড়িটি তৈরি করতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। সহপাঠীদের সম্মিলিত এই উদ্যোগে সেলিম ফিরে পেয়েছেন তাঁর জীবিকার নতুন অবলম্বন। পাশাপাশি তাঁদের এ উদ্যোগ বন্ধুত্ব, ভালোবাসা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।