Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:৩০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বিজয় দিবসে সাংবাদিকদের মিলনমেলা, সিলেট অনলাইন প্রেসক্লাবের নানা আয়োজন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট


মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তিনটি কর্মসূচি গ্রহণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ম্যাচ।


আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। একই দিন বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাতে আয়োজন করা হবে প্রীতি ফুটবল ম্যাচ।


সোমবার (২৩ নভেম্বর) প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় এসব কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়। আগামী ৫ ডিসেম্বর এ অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান প্রমুখ।


সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক সম্প্রীতি জোরদারে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।


প্রেসক্লাবের গৃহীত কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com