Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০১:১৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আলীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মুমিনুর রশীদ মুমিন, সারিঘাটে মতবিনিময় সভা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০১:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব ৫নং আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন তরুণ সমাজসেবী ও বর্তমান ইউপি সদস্য মুমিনুর রশীদ মুমিন।


বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সারিঘাট পুরাতন বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি হাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে সভা শুরুর আগেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে উপস্থিত হন।


সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের মুরব্বি এবং ছাত্র ও যুবসমাজের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় তাঁরা এলাকার উন্নয়ন, জনসেবা এবং আগামী দিনের ইউনিয়ন পরিষদের নেতৃত্ব নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।


মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মুমিনুর রশীদ মুমিন বলেন, “বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার সাধ্যমতো এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার চেষ্টা করেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। গত পাঁচ বছরে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করেছি।


“আমি আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে অতীতের কোনো ভুলত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি উন্নয়নশীল ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”


সভা শেষে সারিঘাট মাদ্রাসার সাবেক মুহতামিম হাফিজ শিব্বির আহমেদ দোয়া পরিচালনা করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com