Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
জকিগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ চিমনি ধ্বংস; জরিমানা ৬ লাখ ৩৫ হাজার টাকা

পরিবেশ দূষণের দায়ে সিলেটে তিন ইটভাটাসহ ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

২৬ নভেম্বর ২০২৬ • ১২:৪৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ চিমনি ধ্বংস; জরিমানা ৬ লাখ ৩৫ হাজার টাকা


জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা ও বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।


পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস এবং চিমনি ভেঙে দেওয়া হয়।


জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে জকিগঞ্জের সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২, যার মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বারঠাকুরী এলাকার মেসার্স বি.বি.এফ বারঠাকুরী ব্রিকসকে ২ লাখ টাকা এবং বারহাল এলাকার মেসার্স মনসুর ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী উপজেলার কালিগঞ্জ বাজার এলাকার আব্দুল হারিছ, শরিফুল ইসলাম ও আব্দুল হালিমকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং দিপঙ্কর বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির।


মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানানো হয়, বায়ুদূষণ, পাহাড় ও টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


সূত্র: সচিত্র সিলেট।

বিজ্ঞাপন channeljaintanews24.com