Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২১ লিস্টার মেশিন ধ্বংস; জরিমানা দেড় লাখ টাকা

গোয়াইনঘাটের নদী-হাওর রক্ষায় প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা আদায়

২৬ নভেম্বর ২০২৬ • ১২:২৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী, হাওর ও গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।


অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি বালুভর্তি বাল্কহেড/স্টিলবডির ইঞ্জিন বিকল, একটি বাল্কহেড এবং তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের আওতায় গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা, জাফলং চা বাগানের টাওয়ার সংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা এলাকা অন্তর্ভুক্ত ছিল।


অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়। এ ছাড়া বালুভর্তি দুটি বাল্কহেড/স্টিলবডির ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। পাশাপাশি একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়।


এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ। অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।


নদী, হাওর ও পরিবেশগত সংকটাপন্ন এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com