Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৫ নভেম্বর ২০২৬ · ১১:৪৬ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগ নেতা আব্দুল মালেক গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল মালেক (৪০)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে নগরীর বংশীধর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মালেক বংশীধর এলাকার হারিছ আলীর ছেলে। তার মায়ের নাম সামছুন নেছা।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপরাণ (রহ.) থানার মামলা নম্বর ৩০, তারিখ ২১ নভেম্বর ২০২৬-এর সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১)(ক), ৮, ৯ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল মালেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন কর্মী। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ  জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com