সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর মডেল থানায় প্রায় এক বছর দায়িত্ব পালনের পর ঢাকা রেঞ্জে বদলি হয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ, পিপিএম। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাঁকে দেশের বিভিন্ন স্থানে কর্মরত আরও নয়জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের সঙ্গে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়। বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৫ সালের ৮ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন মো. রতন শেখ। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে কাজ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর দায়িত্বকালীন সময়ে মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান, ধোপাজান বালুমহালে অবৈধ লুটপাট বন্ধে তৎপরতা এবং থানায় আসা সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অসহায় ও সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কারণে স্থানীয়দের একটি অংশের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়।
পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার সুনামগঞ্জ জেলা ও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তাঁর পিপিএম পদকসহ বিভিন্ন পেশাগত অর্জনও রয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সুনামগঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর পেশাদারত্ব, নিষ্ঠা ও কর্মতৎপরতার প্রশংসা করেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।
বিদায়বেলায় ওসি রতন শেখ জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় থানায় দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর পর যিনি দায়িত্ব গ্রহণ করবেন, তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ সদর মডেল থানার জনসেবামূলক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ও জনমুখী পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।