ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত সিআর মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) জয়নুল হকসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিআর-১৬৭/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সানোয়ার হোসেন সবুজকে (২৫) তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাতক উপজেলার হলদিউড়া গ্রামের কদ্দুছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ছাতক থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।