Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৪ নভেম্বর ২০২৬ · ০৬:৫৯ অপরাহ্ন

শমশেরনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১১ কক্ষের মালামাল

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে কাপ্তান মার্কেটের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির দ্বিতীয় তলার ১১টি কক্ষে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ দলের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাজারের চাতলাপুর সড়কে অবস্থিত কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির দ্বিতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতে। এ সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক থেকে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষে থাকা ভাড়াটিয়া হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল, আসবাবপত্রসহ ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় ও ব্যবসায়ীদের একাংশের দাবি, ভবন ও মালামাল মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকার বেশি হতে পারে।

বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর ইউনিটের স্কোয়াড্রন লিডার খায়রুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁদের অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ ফয়েজ আহমদ জানান, সকাল ১০টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানা যাবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com