Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বালাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

২৪ নভেম্বর ২০২৬ • ০৬:৫৫ অপরাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) রতন কুমার হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে এএসআই (নিঃ) জিয়াউর রহমান, এএসআই (নিঃ) সুজন মিয়াসহ থানার পুলিশের একটি দল অংশ নেয়।


পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সিলেট সদর সিআর মামলা নং-৮৬৭/২৬, ধারা-৩, যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর পরোয়ানাভুক্ত আসামি মো. ফাহিম আহমদ (৩০) গ্রেপ্তার হন। তিনি বালাগঞ্জ উপজেলার নতুন সুনামপুর গ্রামের মালেক মিয়ার ছেলে।


এ ছাড়া মৌলভীবাজারের সিআর মামলা নং-৭৪৪/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি সেজু মিয়া (২৪) গ্রেপ্তার হন। তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দত্তপুর গ্রামের চেরাগ আলীর ছেলে।


গ্রেপ্তারের পর দুই আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বালাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com