সিলেট :
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম চিকনাগুল মাদরাসা ও এতিমখানার ৭৯তম বার্ষিক জলসা আগামী ২৯ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-উলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
মাদরাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ বার্ষিক জলসা সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত চলবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের বিশিষ্ট আলেম সায়্যিদ ফয়সাল নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের।
জলসায় আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল কাদির (শাইখুল হাদীস, হরিপুর বাজার মাদরাসা), মাওলানা শরীফুদ্দীন ক্বাসেমী (মুহতামিম, বড়বন্দী রাজাগঞ্জ মাদরাসা), মাওলানা সিরাজুল ইসলাম (নায়েবে মুহতামিম, দারুল হুদা মাদরাসা), মাওলানা ফরিদ উদ্দীন রাজাগঞ্জী (শিক্ষক, হরিপুর বাজার মাদরাসা), ক্বারী মাওলানা আব্দুর রউফ (ইমাম ও খতিব, চিকনাগুল শাহী ঈদগাহ), মাওলানা তজম্মুল আমীন (শিক্ষাসচিব, সোবহানীঘাট মাদরাসা), মাওলানা ক্বারী তায়্যিবুর রহমান (মুহাদ্দিস, লাফনাউট মাদরাসা) এবং মুফতি শামসুল ইসলাম (পাটলী)।
এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী (ঢাকা) ও ক্বারী মাওলানা মাহদী আল হাসান (জামালগঞ্জী)।
আয়োজক সূত্রে জানা গেছে, জলসাকে কেন্দ্র করে মাদরাসা সংলগ্ন মাঠে প্রয়োজনীয় আয়োজন ও প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জলসার বাজারে খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো মালামাল বিক্রি নিষিদ্ধ থাকবে বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।
মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ বাহার ও মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা, মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের মুসলিম জনতাকে যথাসময়ে জলসায় উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শ্রবণ ও মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
জলসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য মুহতামিমের ০১৭৫৯-৭২১৬১২, নায়েবে মুহতামিমের ০১৭২৫-৭৭৪৭৫৮ এবং মাদরাসা অফিসের ০১৯৬৬-৯৫১২২৬ নম্বরে যোগাযোগ করা যাবে।