শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জুরেজ আব্দুল্লাহ গোলজার।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) সহ সমগ্র সিলেট অঞ্চলে মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সরকারি কর্মকাণ্ড, উন্নয়ন উদ্যোগ, সরকারি সফর, রাজনৈতিক কর্মসূচি এবং সার্বিক কার্যক্রমের যথাযথ প্রচার নিশ্চিত করতে মিডিয়া ও প্রেস সংক্রান্ত কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে মো. জুরেজ আব্দুল্লাহ গোলজারকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগপত্রে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি মন্ত্রীর পক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি সমগ্র সিলেট অঞ্চলে মিডিয়া ও প্রেস সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।
উল্লেখ্য, এ নিয়োগ অবৈতনিক। মন্ত্রীর সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য গণমাধ্যমে যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষার দায়িত্ব পালন করবেন জুরেজ আব্দুল্লাহ গোলজার।