Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ০১:১৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ০১:১৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।


রোববার (২২ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী জাবেদ, আব্দুল হান্নান, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম সাহেদ, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, রোমান আহমেদ ও লিটন মিয়া।


এ ছাড়া জেলা কমিটির সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, সুয়েব আহমেদ, মফিজ আহমেদ, শেখ আবেদ আহমেদ, সেজিম আহমেদ, সাদিকুর রহমান ও শেখ মহসিন উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে আরও অংশ নেন মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জমির হোসেন ও সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ ও সদস্য সচিব তৈয়ব আহমেদ।


এ সময় জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাস ও সদস্য সচিব সাইফুর রহমান এবং রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com