Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ১২:১০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড, অর্থদণ্ডও

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ১২:১০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ নভেম্বর) শহরের কোর্টরোড, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।


অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মিনহাজ মিয়া (২০), মো. হক মিয়া (৪০), মো. রবিউল ইসলাম (২৪), মো. শরিফুল ইসলাম (৪৫), মো. খোকন মিয়া (২০), ছবির মিয়া (৩৫), মো. ফয়েজ মিয়া (৩৫) ও মো. সবুজ শেখ (৩৬)।


দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিনহাজ মিয়ার বর্তমান ঠিকানা মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট (কাচ্চী ডাইন) এলাকা। তাঁর স্থায়ী ঠিকানা মাদারীপুরের কালকিনী উপজেলার দক্ষিণ রমজানপুর।


মো. হক মিয়ার বর্তমান ঠিকানা মৌলভীবাজার শহরের আকিল মিয়ার ভাঙারির দোকান এলাকা। তাঁর স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার খয়শর।


মো. রবিউল ইসলামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুরের কার্টুনীবাড়ী এলাকায়। মো. শরিফুল ইসলামের বর্তমান ঠিকানা শহরের বড়হাট (মতিন মিয়ার বাসা) এবং স্থায়ী ঠিকানা দিনাজপুরের কোতোয়ালি উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের করিমোল্যাপুর।


মো. খোকন মিয়ার বর্তমান ঠিকানা শহরের দিঘিরপাড় (আনসার মিয়ার ভাড়াটিয়া) এবং স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চিতনা। ছবির মিয়ার বর্তমান ঠিকানা কুসুমবাগ (মতিন ম্যানেজারের ভাড়াটিয়া) এবং স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলার ইসলামপুর।


মো. ফয়েজ মিয়ার বর্তমান ঠিকানা বড়হাট (রহিমের গ্যারেজ) এবং স্থায়ী ঠিকানা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংগর। মো. সবুজ শেখের বর্তমান ঠিকানা সাদিয়া কমিউনিটি সেন্টার এলাকা এবং স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পাতাবাড়ীয়া।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com