Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ নভেম্বর ২০২৬ · ১১:৫৯ অপরাহ্ন

লাখাইয়ে হাঁস-মুরগি নিয়ে বিরোধে ১২ দিনের ব্যবধানে দুই প্রাণহানি

চ্যানেল জৈন্তা নিউজ এক ঘটনায় হাঁস নিয়ে সংঘর্ষে নিহত, অন্য ঘটনায় মুরগি নিয়ে মারামারির ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ছবি

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় হাঁস-মুরগি নিয়ে বিরোধের জেরে পৃথক সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় হাঁস নিয়ে বিরোধে সংঘর্ষের দিনই এক ব্যক্তি নিহত হন। অন্য ঘটনায় মুরগি নিয়ে মারামারিতে গুরুতর আহত হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরপর এমন প্রাণহানির ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের হাওরাঞ্চলবেষ্টিত শিবপুর (ঘাঘটিয়া) গ্রামে মুরগি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হন ওই গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে ছোওয়াব মিয়া ওরফে সইদা (৪৫)। তাঁর বসতবাড়ির সামনে একই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম মিয়া (৪৫) ও তাঁর লোকজনের সঙ্গে মুরগি নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ছোওয়াব মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এর আগে গত ১০ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামে হাঁস ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই গ্রামের মৃত ছক্কদর মিয়ার ছেলে। কালবেলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাঁস ও পারিবারিক বিষয় নিয়ে মইনুল ইসলামের সঙ্গে সজন মিয়ার বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুটি ঘটনা পৃথক ইউনিয়ন ও গ্রামে ঘটলেও উভয় ক্ষেত্রেই হাঁস-মুরগি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, ছোওয়াব মিয়ার মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সামান্য বিরোধকে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com