Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ নভেম্বর ২০২৬ · ১১:৫২ অপরাহ্ন

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের কার্যক্রম শুরু, কাল শারীরিক সক্ষমতার পরীক্ষা

চ্যানেল জৈন্তা নিউজ পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-অক্টোবর ২০২৬-এর কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে। এ ধাপে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় অংশ নিতে হবে।

শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু।

এ ছাড়া নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

নিয়োগের প্রতিটি ধাপ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com