Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৬ শাখায় নতুন আমিরের নাম ঘোষণা

২২ নভেম্বর ২০২৬ • ১১:২৪ অপরাহ্ন

সিলেট :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধীন ১২টি উপজেলা ও চারটি পৌরসভা শাখার ২০২৭–২০২৮ সেশনের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সভায় নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। পরে তিনি নবনির্বাচিত আমিরদের শপথ পাঠ করান।


দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভা শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে আমিররা নির্বাচিত হন।


নবনির্বাচিত আমিররা হলেন—বিশ্বনাথ উপজেলা শাখায় নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌরসভা শাখায় মাওলানা এইচ এম আখতার ফারুক, ওসমানীনগর উপজেলা শাখায় মো. সোহরাব আলী, দক্ষিণ সুরমা উপজেলা শাখায় সাব্বির আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখায় ইমরান আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা শাখায় ডা. আবদুল জলিল, জৈন্তাপুর উপজেলা শাখায় মাওলানা গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা শাখায় মাস্টার আবুল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখায় মো. আজমান আলী, কানাইঘাট উপজেলা শাখায় মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌরসভা শাখায় মাওলানা আবদুল করিম, জকিগঞ্জ উপজেলা শাখায় মাওলানা জালাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা শাখায় মাওলানা মোস্তফা উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভা শাখায় মাওলানা জহির হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা শাখায় আবদুল আজিজ জামাল এবং গোলাপগঞ্জ পৌরসভা শাখায় রেহান উদ্দিন রায়হান।


নতুন দায়িত্বপ্রাপ্ত আমিররা ২০২৭–২০২৮ সেশনে নিজ নিজ শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com