সিলেট :
সিলেট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দুই দিনের সরকারি সফরে সিলেট আসছেন। ২২ ও ২৩ নভেম্বর তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবের স্বাক্ষরিত ২২ নভেম্বর ২০২৬ তারিখের সফরসূচি এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকৃত পৃথক পত্র থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। বিকেল ৩টায় বিমানবন্দরে পৌঁছে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিকেল ৪টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
বিকেল ৪টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। সেখানে বিকেল ৪টা ১০ মিনিটে উপস্থিত হয়ে সিলেট মহানগর বিএনপি, সিলেট জেলা বিএনপি এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ মিলনায়তন থেকে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাসভবনে উপস্থিত হয়ে রাতযাপন করবেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। সকাল ৯টায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকাল ১০টা ২০ মিনিটে সার্কিট হাউস থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, মন্ত্রীর সফর উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি সফরসূচিতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মন্ত্রীর এ সফরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে।
সূত্র: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২২ নভেম্বর ২০২৬ তারিখের সরকারি সফরসূচি এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার পত্র।