Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০২:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ, জরুরি প্রয়োজনে রাখতে হবে কাগজপত্র

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০২:০৫ অপরাহ্ন

সিলেট :


সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। যুক্তিসংগত কারণ ছাড়া এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।


শনিবার (২১ নভেম্বর) এসএমপি হেডকোয়ার্টার্স থেকে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ব্যতিরেকে মোটরসাইকেল চলাচল সীমিত করা হলো।


এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে যাঁরা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাঁদের অবশ্যই মোটরসাইকেলের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।


পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।


এদিকে, গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দেশনাটি পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত প্রতিদিন কার্যকর থাকবে। তাই রাতের বেলায় জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের পুলিশের নির্দেশনা মেনে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com