Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুনের ভিডিও গুজব, দাবি ওসির

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জ পৌর শহরের গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ব্যাংকে আগুন লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের ভিডিওটি গুজব।


শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে ১ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে মুখে মাস্ক পরা দুই যুবক গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন। তাঁদের একজন ভিডিও ধারণ করছেন, অন্যজন ভবনের জানালা ও বারান্দায় পেট্রোলজাতীয় তরল ঢালছেন। পরে কাগজে আগুন ধরিয়ে ভবনের দিকে ছুড়ে মারতে দেখা যায়।


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুক্রবার জুমার নামাজের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে আগুনে পোড়া কিছু কাগজের ছাই ও একটি বোতল পাওয়া যাওয়ার কথা স্থানীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে ব্যাংকে অগ্নিকাণ্ডের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।


গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক বাবর হোসাইন জানান, তাঁরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে ব্যাংকে আসেন। তবে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করেও এ ধরনের ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি।


সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন সেখ বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গ্রামীণ ব্যাংকে আগুন লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের ভিডিওটি গুজব।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com