Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

দক্ষিণ সুরমায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল বালাগঞ্জের তুহিনের, আইসিইউতে জাবের

২১ নভেম্বর ২০২৬ • ০৩:৫৯ অপরাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের দক্ষিণ সুরমা বাইপাস সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় তুহিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা জাবের আহমদ (২৫) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেটের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


শুক্রবার (২০ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুর থেকে হুমায়ুন চত্বরগামী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তুহিন বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুর বরকতপুর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত জাবের আহমদ একই ইউনিয়নের নশিওরপুর গ্রামের জমির আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে দক্ষিণ সুরমা বাইপাস সড়কে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনায় তুহিনের মৃত্যু হয়। অপর আরোহী জাবের আহমদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।


এদিকে, দুর্ঘটনায় তরুণ তুহিনের মৃত্যুর খবরে তাঁর নিজ এলাকা বালাগঞ্জের গহরপুর বরকতপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন জাবেরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী।

বিজ্ঞাপন channeljaintanews24.com