Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে ‘জ্ঞানদ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী

২১ নভেম্বর ২০২৬ • ০৩:২৫ পূর্বাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ‘জ্ঞানদ্বীপ’ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ছয়টি কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় ১৮৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৩ হাজার ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা, চন্দ্রনাথ বালিকা উচ্চবিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়।


পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ এবং ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কেন্দ্র সচিব ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাতকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিজ্ঞাপন channeljaintanews24.com