সিলেট :
সিলেটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ সাতটি জটিল রোগে আক্রান্ত ৫২ জন রোগীর মধ্যে এককালীন আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির এ অর্থ উপকারভোগীদের ব্যাংক হিসাবে বিইএফটিএন (BEFTN) পদ্ধতিতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিচারক প্যানেলের সদস্য ডা. মো. নাজমুল ইসলাম, ফাতেমা জামান রোজী ও শফিক নুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর জন্মদিন। তাঁর জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন।
সাতটি জটিল রোগে আক্রান্ত উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া এই আর্থিক সহায়তা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করতে না পারলেও রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে কিছুটা হলেও কাজে আসবে। অসুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, নাগরিকদের সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদের (ক) ও (ঘ) ধারায় নাগরিকদের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা এবং অসুস্থতা, পঙ্গুত্ব, বার্ধক্যসহ বিভিন্ন কারণে অভাবগ্রস্ত হলে সরকারি সাহায্য লাভের অধিকার স্বীকৃত হয়েছে।
এতে আরও জানানো হয়, প্রতিবছর দেশের বিপুলসংখ্যক মানুষ ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য, দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগে আক্রান্ত হচ্ছেন। এসব রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক রোগী অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এতে রোগীদের পাশাপাশি তাদের পরিবারও আর্থিক সংকটে পড়ে।
দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা এবং সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত রাখতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম’ বাস্তবায়ন করছে।
এদিকে একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন কৃতী শিক্ষার্থীদের মধ্যেও মেধাবৃত্তি প্রদান করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।