Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ নভেম্বর ২০২৬ · ১২:৫৩ পূর্বাহ্ন

হাওর দখল-দূষণ বন্ধে নতুন আইন বাস্তবায়নের আহ্বান, মধ্যনগরে সচেতনতামূলক কর্মশালা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

হাওর ও জলাভূমির জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ এবং মৎস্যসম্পদ রক্ষায় নতুন আইন বাস্তবায়নে স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাওর দখল, দূষণ ও অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এ লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগরে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬’ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন, মধ্যনগরের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।

প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাওর ও জলাভূমি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। হাওরের জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার আইন প্রণয়ন করেছে।

তিনি বলেন, এ আইন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, কৃষকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নতুন আইন ও সুরক্ষা আদেশ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া প্রমুখ।

বক্তারা বলেন, হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন আইন এবং সুরক্ষা আদেশের যথাযথ বাস্তবায়ন জরুরি। হাওরের মাছ, জলজ উদ্ভিদসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com