গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ইউনিয়ন আহ্বায়কসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপরজন ১৬ বছর বয়সী এক কিশোর, যাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষায় ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাগড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ফয়সাল আহমদ (৩৪)। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে ওই ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার অপরজনের বয়স ১৬ বছর। তিনি উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের জয় নগর গ্রামের বাসিন্দা। শিশু সুরক্ষা ও আইনগত বিধান বিবেচনায় তাঁর নাম ও পরিচয় প্রকাশ করা হলো না।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফারুক রশীদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাতারগুল সাহেববাড়ি রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় গত ১১ নভেম্বর মামলা নম্বর ১১/৩৫০ দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা-পুলিশ।