Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ নভেম্বর ২০২৬ · ১২:৩১ পূর্বাহ্ন

ছাতকে পুলিশের পৃথক অভিযানে আটক ৪, আদালতে প্রেরণ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ছাতক পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানা-পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (২০ নভেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপাড়া এলাকার মোঃ ইদন মিয়া এলিমের ছেলে মোঃ এবাদুর রহমান পারভেজ (২৬), একই ওয়ার্ডের গণক্ষাই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হাসান আহমদ (৩০), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন এলাকার আব্দুল খালেকের ছেলে আলেক মিয়া (২৫) এবং একই এলাকার আব্দুল গণির ছেলে মোঃ বিল্লাল (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার জিডি নং-৯০০, তারিখ ১৯ নভেম্বর ২০২৬-এর প্রেক্ষিতে পারভেজ ও হাসান আহমদকে আটক করা হয়। অপরদিকে, একই তারিখের জিডি নং-৮৭১-এর প্রেক্ষিতে আলেক মিয়া ও বিল্লালকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক চারজনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁদের আদালতে পাঠানো হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ (পিপিএম) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com