মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মাধবপুর থানা-পুলিশ তাঁকে আটক করে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন মিয়া (৩২) ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।
মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান বলে অভিযোগ করেন স্বজনেরা।
গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।