নিজস্ব প্রতিবেদক, সিলেট।
নাসা আয়োজিত আন্তর্জাতিক মহাকাশবিষয়ক প্রতিযোগিতা ‘নাসা আন্তর্জাতিক স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ সাফল্য অর্জন করেছে সিলেটের তরুণদের দল ‘ওয়াইডউইভ’। প্রতিযোগিতার সিলেট স্থানীয় পর্বে প্রায় ৪৫০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পায় দলটি।
এ বছর সারা বাংলাদেশ থেকে প্রায় ৪ হাজার ৬০০ জন অংশগ্রহণকারী এবং ৬০০টিরও বেশি দল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এ অংশ নেয়। অনলাইনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিলেট পর্যায়ে প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে ওয়াইডউইভ। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ নিজেদের প্রাপ্য পুরস্কার গ্রহণ করতে গত ১৭ নভেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) উপস্থিত হয় দলটির সদস্যরা। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজেদের অর্জিত পুরস্কার গ্রহণ করে তারা।
ওয়াইডউইভের প্রকল্পের নাম ‘বিয়ন্ড দ্য লাস্ট মিশন (আফটারলাইট)’। এটি মহাকাশ অনুসন্ধান, শিক্ষাপ্রযুক্তি, ত্রিমাত্রিক অভিজ্ঞতা এবং অংশগ্রহণমূলক গল্পনির্ভর একটি শিক্ষামূলক প্রকল্প। এর মূল উদ্দেশ্য চাঁদ ও মঙ্গল গ্রহে পরিচালিত বিভিন্ন মহাকাশ অভিযান, রোবোটিক অনুসন্ধানযান এবং বিস্মৃত মহাকাশযানগুলোর অজানা গল্প ও ইতিহাস আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।
প্রকল্পটিতে ত্রিমাত্রিক পরিবেশে মহাকাশ অনুসন্ধানের অভিজ্ঞতা, বিভিন্ন অভিযানের ইতিহাস নিয়ে গল্পনির্ভর উপস্থাপনা, অংশগ্রহণমূলক খেলা, জ্ঞান যাচাইয়ের প্রশ্নোত্তর, তথ্যসংবলিত শিক্ষাকার্ড এবং বিভিন্ন শিক্ষামূলক উপকরণ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক উপায়ে মহাকাশবিজ্ঞান ও মহাকাশ গবেষণার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো মহাকাশ গবেষণার বিস্মৃত ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপন, চাঁদ ও মঙ্গল গ্রহের বিভিন্ন অভিযানের অজানা তথ্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের জন্য মহাকাশবিজ্ঞান শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলা।
ছয় সদস্যের ওয়াইডউইভ দলে রয়েছেন আব্দুল মুনতাকিম (প্রকল্প প্রধান ও কারিগরি পরিচালক)। দলের অন্য সদস্যরা হলেন রিদোয়ান জাফির ভূঁইয়া (ব্যবহারকারী অভিজ্ঞতা ও শিক্ষামূলক নকশা প্রধান), মো. সামিউল খান (উন্নয়ন ও ত্রিমাত্রিক অভিজ্ঞতা প্রধান), মারুফ হাসান মহান (ভিডিও নির্মাণ প্রধান), তানজিনা আক্তার তিশা (তথ্যসংকলন ও বৈজ্ঞানিক তথ্য যাচাই প্রধান) এবং নিশাত তাসনিম (মহাকাশ গবেষণা ও বিষয়বস্তু প্রধান)।
দলের সদস্যদের নিজ নিজ দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে গবেষণা, প্রযুক্তি, নকশা, ভিডিও নির্মাণ এবং শিক্ষামূলক বিষয়বস্তুর মাধ্যমে প্রকল্পটি তৈরি করা হয়েছে। সিলেট স্থানীয় পর্বে প্রথম রানার-আপ হওয়ার পর জাতীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রকল্প প্রদর্শনের সুযোগ ওয়াইডউইভের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অর্জন।
এই সাফল্যের পেছনে দলের পরামর্শদাতা Sk Tajbir, আয়োজক, পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও অনুপ্রেরণার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছে ওয়াইডউইভ।