সিলেট :
সিলেট নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন মাত্রা যোগ হলো টিলাগড় মেইন রোডের মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত নবনির্মিত সড়ক। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর এখানে একটি উন্নত সড়কের প্রয়োজন ছিল। অবশেষে সেই প্রয়োজন পূরণ করা সম্ভব হয়েছে। আশা করি, নবনির্মিত সড়কটি নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, একটি উন্নত সড়ক নির্মাণের পেছনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর এ অবকাঠামো বাস্তবায়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়কের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনায় যাতায়াত আরও সহজ হবে।
তিনি বলেন, সড়কটি নির্মাণ ছিল বাণিজ্যমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি। আজ সড়কটি উদ্বোধনের মাধ্যমে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে। ফলে এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাতায়াতকারীরা উপকৃত হবেন।
যেভাবে নির্মিত হয়েছে সড়ক
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৬১০ মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রশস্ত সড়কটি আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) দিয়ে নির্মাণ করা হয়েছে।
সড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া সড়কের দুই পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সড়কের দুই পাশে ১০৫টি পোল ও সড়কবাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ ৫৫ হাজার টাকা।
মোনাজাত ও বৃক্ষরোপণ
সড়ক উদ্বোধন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য অতিথি মোনাজাতে অংশ নেন। পরে তাঁরা সড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত এ সড়ক চালু হওয়ায় টিলাগড়, বালুচর ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইকোপার্কে যাতায়াতের ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।