বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল হক সুমন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার চারখাই ইউনিয়নের কাকুড়া ব্রিজ এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় মৌলভীবাজার-জ-১১-০০০১ নম্বরের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী জহিরুল হক সুমন নিজ হাতে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন বলে জানিয়েছে পুলিশ। পরে ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।
আটক জহিরুল হক সুমন জকিগঞ্জ উপজেলার নোয়াবাড়ি গ্রামের মো. বদরুল হক (খসরু) ও নূরুন্নাহারের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ।