Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২০ নভেম্বর ২০২৬ · ০১:৩২ পূর্বাহ্ন

একাধিক মামলার আসামি ভারতে পালাচ্ছিলেন, সীমান্তে আটক করল বিজিবি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

হবিগঞ্জ :

একাধিক মামলার আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টার অভিযোগে সুবল চন্দ্র সরকার (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাঁকে আটক করে ৫৫ বিজিবির টহল দল। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন ব্যক্তি পালিয়ে যান।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে বাল্লা বিওপির একটি টহল দল বাল্লা আইসিপি এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদ পায়। সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট এলাকার নদীর পাড় দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছেন বলে খবর আসে।

পরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের চ্যালেঞ্জ ও ধাওয়া করে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও বাকি তিনজন দৌড়ে পালিয়ে যান। রাতের অন্ধকারের কারণে তাঁদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

আটক সুবল চন্দ্র সরকার সিলেট সদর থানার মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে। তাঁর ডাকঘর কামাল বাজার, জেলা সিলেট।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল চন্দ্র সরকার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ৭৩৩/২৫ ছাড়াও আরও দুটি পৃথক মামলা রয়েছে বলে জানা গেছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি পরিকল্পিতভাবে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করছে বিজিবি।

আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া তিন সহযোগী হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট (কাটানীপাড়) গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৪৬), টেকেরঘাট চৌমুহনী গ্রামের মো. বাশার মিয়ার ছেলে মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে পরিমল সরকার (৩৬)।

বিজিবি আরও জানায়, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৯ নভেম্বর দায়ের করা হয়, যার নম্বর ২০। আটক ব্যক্তিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে দিনরাত টহল চলছে এবং একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলার সীমান্ত দিয়ে কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না। অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অবৈধ পথে সীমান্ত পারাপার থেকে বিরত থাকতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে কাউকে ঘোরাফেরা করতে দেখলে কিংবা অপরিচিত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com