Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বটেশ্বর বাজার থেকে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে থানায় জিডি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ন

সিলেট :

সিলেট শহরতলীর বটেশ্বর বাজার থেকে মোঃ সাহেদ আহমেদ (২১) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বড় ভাই শাহীন আহমেদ।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ সাহেদ আহমেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে । তিনি জালালাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন বটেশ্বর বাজারের শাহীন ব্রাদার্স (মুদি দোকান)  নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করতেন।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টার দিকে দোকান থেকে একটি শপিং ব্যাগ নিয়ে বের হন সাহেদ। পরে বটেশ্বর বাজারের লেগুনাস্ট্যান্ড থেকে একটি লেগুনায় করে সিলেটের দিকে রওনা হন। পথে তামাবিল মহাসড়কের গইলাপাড়া পর্যন্ত তাঁকে লেগুনায় দেখতে পান স্থানীয় রেশন ব্যবসায়ী রাশেদ। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে সাহেদের বড় ভাই শাহীন আহমেদ বাজারে গিয়ে দোকান বন্ধ দেখতে পান। পরে সাহেদের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেন শাহীন আহমেদ। জিডি নম্বর হিসেবে ৯৯০ উল্লেখ করা হয়েছে।

শাহীন আহমেদ জানান, নিখোঁজ হওয়ার আগের রাতে বাজারের রেশন ব্যবসায়ী কামালের কাছ থেকে সাহেদ ২২ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। এ ছাড়া তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানেও আরও টাকা ছিল বলে তিনি জানান। এ অবস্থায় সাহেদের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সাহেদের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৭১৯৩৭৯৩৫১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমদ জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com