Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৯ নভেম্বর ২০২৬ · ০৩:১২ অপরাহ্ন

মাধবপুরে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের দাবি হুমায়ুন কবিরের
ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক ‘হবিগঞ্জ খবর’-এর সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শাহ মো. হুমায়ুন কবির হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনের সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়েছে, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন তিনি।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকের গ্রেফতারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com