Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে বালিশের নিচে মিলল ১ হাজার ৯৫০ পিস ইয়াবা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ন

সিলেট :

সিলেটের কানাইঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক ও মাদক মামলার আসামি মো. কুতুব উদ্দিন (৩১)।


বুধবার (১৮ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিদর্শক মো. মামুনার রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুব উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি ঘরের পেছনের দিক দিয়ে পালিয়ে যান। পরে বসতঘর তল্লাশি করে একটি বালিশের নিচে পলিথিনের ব্যাগে রাখা ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিদর্শক মো. মামুনার রশীদ বাদী হয়ে কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কানাইঘাট থানায় মামলা করেছেন। তার বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এএসআই মো. আতাউল হক, এএসআই নোটন কুমার দাস, সিপাই ফখরুল আলম, সিপাই এহসানুল হক অভি, সিপাই মোহন মিয়া ও হাসান ইমন আল রাফি উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com