সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া না গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের জোনাকি আবাসিক এলাকা, উত্তর বালুচর, চকগ্রাম, পীরের চক, শাহপরাণ, শ্মশান টিলা, ৮ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া, মজুদদার টিলা, আখালিয়া, হুয়াইটিলা (মঈনউদ্দিন টিলা) ও বড়গুল এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে পাহাড় ও টিলা কাটার সঙ্গে জড়িত সন্দেহভাজন কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ব্যক্তিদের নাম ও ঠিকানা সংগ্রহ করেছে অভিযান পরিচালনাকারী দল। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশ সংরক্ষণে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, অবৈধভাবে পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়-টিলা কাটা বন্ধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন পরিবেশসচেতন মহল।