Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল করিমকে সংবর্ধনা

১৮ নভেম্বর ২০২৬ • ০২:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জ) প্রতিনিধি:


শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মাননায় সংবর্ধিত হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মো. ফজলুল করিম। নারীশিক্ষার প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বুল্লা শাহ্ মিরানিয়া বায়জেদিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণের হেফজ কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শিব্বির আহমদ। হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. মাহিন।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. আতাউর রহমান, প্রধান শিক্ষক শিবুল আহমেদ ও সাংবাদিক হাজী মহসিন সাদেক।


বক্তারা তাঁদের বক্তব্যে নারীশিক্ষার প্রসার এবং বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় মো. ফজলুল করিমের অসামান্য অবদান ও অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের শ্রম, নিষ্ঠা ও অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তাঁর অবসর-পরবর্তী জীবন সুস্থ, সুন্দর ও কল্যাণময় হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিদায়ী প্রধান শিক্ষক মো. ফজলুল করিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com