দক্ষিণ সুরমা প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতে সিলেটের দক্ষিণ সুরমায় ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ‘মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি-২০২৭’ এবং ‘হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা এলাকায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মো. নাদির আহমদ।
কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক ওয়াকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য জামিলুর রহমান, এটিএম মাসুদ চৌধুরী ও রোজিনা বেগম। স্বাগত বক্তব্য দেন একাডেমির উপাধ্যক্ষ মো. কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাদির আহমদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মেধাবীদের উৎসাহিত করা এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মনির আহমদ একাডেমি শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ বৃত্তি কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। মেধাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা।
তাঁরা আরও বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে। এ সময় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তির মতো উদ্যোগ গ্রহণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষানুরাগীদেরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি ১৯ জন শিক্ষার্থীকে ‘মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি’ এবং ২৪ জন শিক্ষার্থীকে ‘হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি’ প্রদান করেন। এ সময় তাঁদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।