Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অতিরিক্ত দামে বিক্রি, বালাগঞ্জে ৮ মামলায় জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৮ পূর্বাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বাজারজাত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আটটি মামলা দায়ের করে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বালাগঞ্জ পশ্চিম বাজারের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।


অভিযানকালে হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ওষুধের দোকান ও ফার্মেসি পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি, চিকিৎসকদের জন্য বিনামূল্যে সরবরাহ করা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অতিরিক্ত দামে ওষুধ বিক্রির মতো অনিয়মের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।


এসব অপরাধের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী আটটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বিপরীতে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধের গুণগত মান বজায় রাখা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম ও ভোক্তাদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com