Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১২:৫৩ পূর্বাহ্ন

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও অর্জিত জ্ঞান সমাজের জন্য মূল্যবান সম্পদ। অবসর-পরবর্তী সময়ে তাঁদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার এডহক কমিটির সদস্য মো: আব্দুল মালিকের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মধুবন মার্কেট মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউনুস মাজহার। গীতা পাঠ করেন সমিতির সদস্য সঞ্জীব চক্রবর্তী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আহমদ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক মো: ইসহাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান খান, হাজী আব্দুল মনাফ, আবুল হোসেন, সমিতির সদস্য আব্দুস সামাদ, খুর্শিদা বেগম, আব্দুল মতিন, মঈনুল হক, বুরহান উদ্দিন, ইসরাইল আলী প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও এডহক কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শুরুতে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম।-বিজ্ঞপ্তি

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com